শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

ছেলেধরা গুজব- পুলিশের উদ্যোগে কেরাণীগঞ্জে গণসচেতনতা মূলক সভা

ছেলেধরা গুজব- পুলিশের উদ্যোগে
কেরাণীগঞ্জে গণসচেতনতা মূলক সভা
শামীম আহম্মেদ ঃ
ছেলেধরা গুজব নিয়ে গণসচেতনতা মূলক সভা ও প্রচারাভিযান করেছে দক্ষিণ কেরাণীগঞ্জ পুলিশ। আজ ২৪ জুলাই বুধবার দক্ষিণ কেরাণীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ প্রচারিভযান চালায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ। দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ আয়োজিত কেরাণীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে অনুষ্ঠিত জণসচেতনতা মূলক সভায় অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মমর্তা(ওসি) মো.শাহ জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.সাহিদুল হক সাহিদ,কেরাণীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এটিএম বজলুর রশীদ খন্দকার, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল আমীন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক কেরাণীগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক বিপ্লব চন্দ্র ঘোষ, আগানগরস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন,দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির আহম্মেদ, যুবলীগ নেতা হাজী মো.শাহীন প্রমুখ।
এধরনের ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত ও অনাকাঙ্খিত উল্লেখ করে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি শাহ জামান বলেন, এ ধরনের গুজবে কেউ কান দিবেন না। আইন কেউ হাতে তুলে নিবেন না। গলাকাটা বা ছেলেধরা সন্দেহে কাউকে পাওয়া গেলে নিকটস্থ পুলিশ স্টেশনকে জানান অথবা ৯৯৯ এ সংবাদ দিন। আপনাদের সসন্তানকে নির্ভয়ে স্কুলে পাঠান। তিনি বলেন সরকারকে বিব্রত করার লক্ষে দেশবিরোধী একটি চক্র দেশের বিভিন্ন এলাকায় এভাবে একের পর এক অনাকাঙ্খিত ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। কেরাণীগঞ্জে এমন কোন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য সকলকে সজাগ থাকার আহবান তার। #

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host