রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন হাজী মো.লাট মিয়া

চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন হাজী মো.লাট মিয়া

শামীম আহম্মেদ .
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধিন তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর হাজী মো. লাট মিয়া। আজ বুধবার ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তার এ শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়। ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান তেঘরিয়া ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান হিসেবে হাজী মো.লাট মিয়াকে শপথ বাক্য পাঠ করান। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিদুজ্জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান,তেঘরিয়া ইউপি সচীব প্রকাশ চন্দ্র সরকার,মো.সাইদুর রহমান, শেখ মো.আলী হোসেন,মো.শাহদাৎ হোসেন, মো.মাসুম প্রমুখ।
উল্লেখ্য তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজী মোহাম্মদ জজ মিয়া গত ৩১ মে শুক্রবার রাতে সৌদি আরবে ওমরা হজ্ব পালন করা কালীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এতেকরে তেঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যানের পদটি শুণ্য হয়ে পরলে সরকারি বিধি মোতাবেক এ ইউনিয়নে উপনির্বাচন সম্পন্ন করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে প্রায়াত চেয়ারম্যান হাজী মোহাম্মদ জজ মিয়ার বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মো.লাট মিয়া বিনা প্রতি দ্বন্দিতায় ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। সে মোতাবেক তার শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। শপথ গ্রহন শেষে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। #

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host