মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

চকবাজারে প্লাস্টিক গোডাউনে আগুন নিয়ন্ত্রণের পর ভেতরে মিলল ৬ লাশ

চকবাজারে প্লাস্টিক গোডাউনে আগুন নিয়ন্ত্রণের পর ভেতরে মিলল ৬ লাশ।

রাজধানীর চকবাজারের কামালবাগের দেবীদ্বার ঘাটের প্লাস্টিক কারখানা ও গোডাউনের ভবনে থাকা বরিশাল হোটেলের সিলিং থেকে ৬টি লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সদস্যরা।

ধারণা করা হচ্ছে, হোটেলটি থেকে আগুনের সূত্রপাত হয়। হোটেলের সিলিং থেকে ৬ জনের লাশ উদ্ধার করেছে সদস্যরা। তাদের মধ্যে কোনো নারী ছিল কিনা, আইডেন্টিফাই করা যায়নি। আগুনের ঘটনার সময় তারা ঘুমিয়ে ছিলেন বলে মনে হচ্ছে। তারা হোটেলটির কর্মচারী হতে পারেন।

নিহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন- শরিফ-১৫, বিল্লাল-৩৫, স্বপন-২২, ওসমান-২৫। বাকি দুইজনের নাম এখনও জানা যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) লালবাগ বিভাগের উপ কমিশনার (ডিসি) জাফর হোসেন বলেন, উদ্ধার মরদেহগুলো স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। সেখানে মরদেহগুলো ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, আজ সোমবার (১৫ আগস্ট) ১২টার দিকে দেবীদ্বার ঘাটের ওই প্লাস্টিক কারখানা ও গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host