বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ক্যান্সারে আক্রান্ত শফিকের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তার আকুতি আবেদন। কেরানীগঞ্জে ইট-বালু কেনাবেচা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। হারানো বিজ্ঞপ্তি রেহেনা নামের এক নারী নিখোঁজ রয়েছেন। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ জন। নবাবগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেফতার। বিশেষ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। বিদেশি পিস্তল ও ২৫টি চোরাই মোবাইলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার, ভাটারা থানা পুলিশের অভিযান। মোঃসোহাগ ইসলাম। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার। মে – ২০২৬ ও জুন – ২০২৬ মাসের জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ  এর সাব ইন্সপেক্টর এনামুল হক।

খন্দকার দেলোয়ার হোসেনের বাসায় পুলিশী অত্যাচারে অপর্ণা রায়ের নিন্দা

মোঃ মাসুদ

বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন সহ সম্পাদক অপর্ণা রায় বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের বাড়ীতে পুলিশী হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। গতকাল সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মানিকগঞ্জের বাড়িতে এক পারিবারিক অনুষ্ঠানে পুলিশ হামলা চালায় । এসময় বাড়ীতে সাবেক মহাসচিবের বড় ছেলে খন্দকার আকবর হোসেন বাবলু ও তার স্ত্রী সহ পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন। পুলিশ এই পারিবারিক অনুষ্ঠানের পুলিশী অনুমতি আছে কিনা জানতে চাইলে খন্দকার আকবর এটা মানবাধিকার লঙ্ঘন বলে পুলিশকে চ্যালেঞ্জ জানালে পুলিশ তাকে গ্রেপ্তার করার হুমকি দিলে উপস্থিত সকলে আতঙ্কগ্রস্থ হয়ে পরে। পরে উপস্থিত সবাইকে বাড়ী থেকে বের করে দেয়। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অপর্ণা রায় বলেন, বেছে বেছে বিএনপির নেতা, কর্মী ও সমর্থক ও তাদের পরিবার এবং তাদের সম্পদের উপর পুলিশের এহেন অত্যাচার দিন দিন বেড়েই চলছে। বনদস্যুরা যেভাবে সাধারন জনগনের উপর অত্যাচার চালায় পুলিশও তেমনি হিংস্র হয়ে উঠছে। তিনি দেশের জনগনকে তার গনতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত না করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host