শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ জন কারাদণ্ড। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। জলমহল দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ইটনায় মানববন্ধন সেনাবাহিনীর নারী সদস্যের ছবি এডিট করে প্রতারণা, পিবিআইয়ের হাতে যুবক গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে গাড়িচালককে আটকের অভিযোগ, দুই ব্যক্তি আটক। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। আগুন-সন্ত্রাসের প্রতিবাদে কেরানীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল। বীরত্বপূর্ণ দায়িত্ব পালনে স্বীকৃতি, বিপিএম পদক পাচ্ছেন মুন্সিগঞ্জ ডিবির এসআই আবুল কালাম আজাদ।

কোতয়ালি থানার বিশেষ অভিযান ১৪ কেজি গাঁজাসহ আটক ২

কোতয়ালি থানার বিশেষ অভিযান ১৪ কেজি গাঁজাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আহাম্মদ সনজুর মোরশেদ এর দিক নির্দেশনায় কাপ্তানবাজার সাকিনস্ত মগবাজার টু কাপ্তানবাজার রোডের পাশে ডাস্টবিনের সামনের তিন রাস্তার মোড়ে সোমবার (৫ জুন) এসআই মোহাম্মদ সৌরভ হোসেন, এসআই নাজমুল হাসানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এক বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এসময় আটক মাদক কারবারিদের তল্লাশি করে ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়। আটক মাদক কারবারিরা হলেন, মো: মাহবুব আলম কুট্টি (২৯), খালেদ হোসেন বিপু (৩০)।

আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই বিষয়ে ওসি বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ বিরোধী অভিযানে টিম কোতয়ালি জিরো টলারেন্স।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host