শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ জন কারাদণ্ড। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। জলমহল দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ইটনায় মানববন্ধন সেনাবাহিনীর নারী সদস্যের ছবি এডিট করে প্রতারণা, পিবিআইয়ের হাতে যুবক গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে গাড়িচালককে আটকের অভিযোগ, দুই ব্যক্তি আটক। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। আগুন-সন্ত্রাসের প্রতিবাদে কেরানীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল।

কুমিল্লা নগরীর মাদকের তিন আস্তানায় পুলিশের চিরুনী অভিযান

অনলাইন ডেস্ক:
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর শাসনগাছা, পালপাড়া, বালুতুপার চিহ্নিত মাদকের আস্তানাগুলোতে অভিযান চালানো হয়। এ সময় শাসনগাছা এলাকা থেকে ১২ মামলার আসামি মাদক ব্যবসায়ী পাখি এবং ৫ মামলার আসামি সুমনকে গ্রেফতার করা হয়েছে।

দীর্ঘ ৪ ঘণ্টার এ অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী পাখি পুলিশের তাড়া খেয়ে পালানোর উদ্দেশে পালপাড়া ব্রিজ থেকে গোমতি নদীতে লাফ দেয়। পরে পুলিশ নদীতে নেমে তাকে আটক করে।এছাড়াও অভিযানকালে গাঁজা, ফেনসিডিলসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমনের নেতৃত্বে ডিবির ওসি নাছির উদ্দিন, কোতোয়ালি থানার ওসি আবু সালাম মিয়াসহ পুলিশ ফোর্স এ অভিযান চালায়।

অভিযানকালে কোতোয়ালি থানার ওসি আবু সালাম মিয়া জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। নগরীর শাসনগাছা, পালপাড়া, বালুতুপা মাদক ব্যবসায়ীদের বাড়ি বাড়ি তল্লাশি চালানো হচ্ছে। এ সময় পাখি ও সুমন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গাঁজা, ফেনসিডিলসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ অভিযান চলবে।- সূত্র পরিবর্তন

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host