রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

কেরানীগঞ্জে ৪,৫০০ (চার হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের নগদ ৪,১০,০০০/- (চার লক্ষ দশ হাজার) টাকা-সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কেরানীগঞ্জে ৪,৫০০ (চার হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের নগদ ৪,১০,০০০/- (চার লক্ষ দশ হাজার) টাকা-সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।কেরানীগঞ্জ সংবাদদাতা।

ঢাকার কেরানীগঞ্জে সাড়ে চার হাজার পিস ইয়াবাসহ ইব্রাহিম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ)।

রবিবার দুপুরে ঢাকা জেলা গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম দক্ষিণ) মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত শনিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের ঘোষকান্দা এলাকায় জেলা ডিবির (দক্ষিণ) ওসি মো. সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ইব্রাহিমকে সাড়ে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ক্রয়–বিক্রয়ের চার লাখ ১০ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়।এএসপি তরিকুল ইসলাম আরও বলেন, গ্রেফতারকৃত ইব্রাহিম চাঁদপুরের হাইমচর উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে রাজধানীর মিরপুরে বসবাস করেন।

অভিযানের সময় তার সহযোগী এবং এই মাদক চক্রের মূলহোতা আনোয়ার হোসেন পালিয়ে যান। ইব্রাহিমের বিরুদ্ধে পূর্বেও দুটি ফৌজদারি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ইব্রাহিমের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host