শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর স্বেচ্ছাসেবক লীগের নেতার হামলা: দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিএমএসএফ’র

ঢাকা ১০ মে ২০১৯: বিএমএসএফ ঢাকার কেরানীগঞ্জ উপজেলা কমিটির সদস্য ইমরান হোসেন ইমুর ওপর সন্ত্রাসি হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসিদেরকে গ্রেফতারের দাবি করা হয়েছে। বিএমএসএফ’র স্থানীয় কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন কেরাণীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজুর রহমান সুমন ও তার ক্যাডাররা সাংবাদিক ইমুর ওপর এই হামলা চালায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়েছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।

এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষিদেরকে গ্রেফতারের দাবি করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এই দাবি করেন। অবিলম্বে ওই সন্ত্রাসি কথিত স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানেরও দাবি করা হয়।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে প্রতিনিয়ত দেশে সাংবাদিক নির্যাতন ও হামলা-মামলার শিকার হচ্ছেই। দেশকে দূর্ণীতিমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সাংবাদিক নির্যাতনকে না বলুন। সাংবাদিকের পিঠ দেয়ালে ঠেকাবেন না। সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব পালন করতে দিন। দেখবেন, সরকারের উন্নয়ন ত্বরান্বিত হবে। দেশ থেকে অন্যায়-অনিয়ম, দূর্নীতিমুক্ত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোানার বাংলা প্রতিষ্ঠা লাভ করবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host