শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে র্যাব-১০ এর অভিযানে ২ ইভটিজার আটক। নিজস্ব প্রতিবেদক:কেরানীগঞ্জ দক্ষিন থানার চুনকুটিয়া, কালীবাড়ী এলাকা থেকে মোঃইমন (১৮) পিতার নাম মোঃকাদের ,২. মোঃ রাকিব (১৮) পিতা- মোঃ সাইফুল ইসলাম.। নামে ২ জনকে আটক করেছে র্যাব-১০ সিপিসি-২ কেরানীগঞ্জ কোম্পানী ।তাদের বিরুদ্ধে এলাকায় ইভটিজিং মামলায় এর অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়।র্যাব জানায়,১ ডিসেম্বর ২০১৯ রবিবার দুপুরে চুনকুটিয়া কালীবাড়ী এলাকা থেকে ২ জন কে ইভটিজার আটক করা হয়।তারা এলাকায় অনেক মেয়ে ও মহিলাদের নানান ভাবে ঊত্যাক্ত করতো।এতে ওই এলকার মানুষ ক্ষিপ্ত হয়ে তাদের নামে অভিযোগ করলে তাদেরকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।র্যাব-১০ সিপিসি-২ কেরানীগঞ্জ কোম্পানীর ডিএডি বডিউল আলম তথ্যটি নিশ্চিত করে জানান আটক ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি ইভটিজিং মামলা দায়ের করা হয়েছে।