বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

কেরানীগঞ্জে র্যাবের হাতে আটক ৩
কেরানীগঞ্জে র্যাব১০ এ অভিযানে ৩ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ।
র্যাব ১০ এ ডিএডি বদিউল আলম জানান,
গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার ২০২০ ইং তারিখ ১৩.৩৫ ঘটিকার সময় র্যাব-১০ সিপিসি-২,কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে, ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পশ্চিমপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা মাদক ব্যবসায়ী ১। মোঃ ইয়াছিন (৩৫), পিতা-মৃত মাইন উদ্দিন বেপারী, সাং-পয়সাগ্রাম, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ, এ/পি- শুভাঢ্যা পশ্চিম পাড়া মামুন এর বাড়ীর ভাড়াটিয়া, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা, ২। মোঃ ফালান মাতবর (৩০), পিতা-মৃত পুনাই মাতবর, সাং-কাজীরহাট, থানা-জাজিরা, জেলা- শরিয়তপুর এ/পি- শুভাঢ্যা পশ্চিম পাড়া সুমন মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা, ৩। মোঃ পারভেজ হোসেন (২৯), পিতা-মৃত আমীর হোসেন, সাং- শুভাঢ্যা পশ্চিম পাড়া চেরাগ আলীর বাড়ী, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকাদের‘কে ৩০৫ ইয়াবা,৫০০ গ্রাম গাঁজা ০৫ টি মোবাইল ফোন এবং নগদ-১৫০০/-টাকা সহ হাত নাতে গ্রেফতার করেন ।
ধৃত আসামীর বিরুদ্ধে ঢাকা দক্ষিণ জেলার কেরানীগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।
