বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে র্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। 
মোঃ ইমরান হোসেন ইমু,
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের গোলামবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০ এর একটি দল।
শনিবার দুপুর দেড়টার দিকে র্যাব- ১০, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এর নেতৃত্বে গোলামবাজার রোড এলাকা থেকে (নয়) পুরিয়া হেরোইনসহ মো. সানি@কাজল (২৬) ও মো. মিলন (৩৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে একটি মোবাইল ফোন ও নগদ পনের হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব- ১০ এর মিডিয়াসেল থেকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ কেরানীগঞ্জ উপজেলা ও ঢাকা শহর এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।