শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে যৌতুকের দাবীতে স্ত্রীকে গলাকেটে হত্যা আসামি আটক

মামলার মূল আসামীকে বান্দরবন থেকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীর নাম মোঃ জাহাঙ্গীর আলম (৪৫)। বান্দরবন জেলার রংছড়ি থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী জাহাঙ্গীর আলম আদালতে স্ত্রী হত্যার স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কেরানীগঞ্জ মডেল থানার এসআই মোঃ রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মামলার আসামী বান্দরবনে আত্মগোপন করে আছে। গত ৪ এপ্রিল আমরা বান্দরবনের রংছড়ি থানায় যাই। প্রযুক্তির ব্যবহার করে ও বান্দরবন জেলা গোয়েন্দা শাখার সহযোগিতা নিয়ে আমরা আসামীকে গ্রেপ্তার করতে সমর্থ হই।

উল্লেখ্য ২০১৮ সালের নভেম্বর মাসে জাহাঙ্গীর আলম তার স্ত্রী শাহীনুর আক্তারকে গলা কেটে নির্মম ভাবে খুন করে। জাগাক্সগীর ও তার নিহত স্ত্রী শাহীনুর আক্তার (৩৮) দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের ডাকপাড়া এলাকায় এনায়েত মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তাদের দুটি সন্তান ছিলো। যৌতুকের লোভে জাহাঙ্গীর প্রায়ই শাহীনুর কে মরাধর করতো। গত বছরের ১৯ নভেম্বর যৌতুক কে কেন্দ্র করে শাহীনুর ও জাহাঙ্গীরের মধ্যে ঝগড়া বাধে। ঝগড়ার সুত্র ধরে ঐ দিন রাত ৪ টার সময় জাহাঙ্গীর তার ঘুমন্ত স্ত্রীকে ধারোলো বটি দিয়ে গলা কেটে নির্মম ভাবে হত্যা করে পালিয়ে যায়।

এর পর দিন গত বছরের ২০ নভেম্বর কেরানীগঞ্জ মডেল থানায় নিহত শাহীনা আক্তারের বড়ো ভাই মো: জামাল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকান্ডের প্রায় সাড়ে চার মাস পরে তাকে গ্রেপ্তার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host