শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

কেরানীগঞ্জে মাইক্রোবাস-সিএনজি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৪ জনের মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে মাইক্রোবাস-সিএনজি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৪জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) পৌনে ৫টার দিকে হযরতপুর-কলাতিয়া থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৫-৫২৩৫) বিপরীত দিক থেকে ছেড়ে আসা ১ টি সিএনজি ও দুটি মোটরসাইকেল কে আঘাত করলে মোটরসাইকেল থাকা চার জন ও সিএনজিতে থাকা তিন জন মারাত্মক ভাবে আহত হয়।

মৃতদের মধ্যে একজনের নাম জানা গেছে, তিনি হলেন সিএনজি যাত্রী কেরানীগঞ্জের বেলনা খাসকান্দি গ্রামের আসলাম খান (৪২)। তার বাবা রুস্তম খান। এছাড়া বাকিদের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, বিকাল পৌনে ৫টার দিকে হেমায়েতপুর থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে একটি অটো-রিকশার ধাক্কা লাগে। পরে অটো-রিকশাটি একটি মোটারসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন।

আহতদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা আরেকজনকে মৃত ঘোষণা করেন। আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

মৃতদের মরদেহ সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা রয়েছে। মৃতদের মধ্যে দুজন মোটরসাইকেল আরোহী এবং দুজন সিএনজি চালিত অটো-রিকশার যাত্রী বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341