শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

মোঃইমু।
কেরানীগঞ্জের বুড়িগঙ্গার তীর ঘেষে গড়ে তোলা
অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম হাতে
নিয়েছে বাংলাদেশ আভ্যন্তরীন নৌ পরিবহন
কতৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) ।
গতকাল মঙ্গলবার সকাল ১১ থেকে ঢাকা নদীবন্দর
বিআইডাব্লিউটিএ যুগ্ন পরিচালক এ কে
এম আরিফ উদ্দিনের নেতৃত্বে এ উচ্ছেদ
কার্যক্রম শুরু হয়।
কেরানীগঞ্জের তৈলঘাট এলাকা থেকে শুরু করে
খোলামোড়া পর্যন্ত সকল অবৈধ স্থাপনা এ
সময় উচ্ছেদ করা হয়।
বিআইডাব্লিউটিএ পক্ষ থেকে বলা হয় ,
প্রতিবার বুড়িগঙ্গার তীরে অবৈধ উচ্ছেদ
অভিযান চালানোর পরে পুনরায় আবার দখল করা
হয়। এবার যেন আবার তার পুনরাবৃত্তি না ঘটে
সেই ব্যবস্থা নিয়েই এবারের উচ্ছেদ অভিযান
চালানো হচ্ছে।
সকাল থেকে প্রায় ১০-১২টি স্থাপনা উচ্ছেদ করা
হয়। এর মধ্যে ৭ তলা ভবন সহ পাকা ভবন রয়েছে
প্রায় ৫/৬টি।
ঢাকা নদীবন্দর বিআইডাব্লিউটিএ যুগ্ন
পরিচালক এ কে এম আরিফ উদ্দিন বলেন, মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা
দিয়েছেন যে কোন মূল্যে নদীকে উদ্ধার করতে
হবে। নদীর পারে ছোট বা বড়ো এমনকি ২০ তলা
ভবন থাকলেও তা ভেঙে ফেলার নির্দেশনা রয়েছে।
তার ধারাবাহিকতায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও
বিআই ডাব্লিউটি এ চেয়ারম্যান জিরো
ট্রলারেন্স নিয়ে আমাদের কঠোর ভাবে কাজ করার
নির্দেশ দিয়েছেন। এবার টেকশই উচ্ছেদ
অভিযান পরিকল্পনা নিয়ে আমরা মাঠে নেমেছি।
উচ্ছেদ অভিযান আগামী তিন সপ্তাহে মোট
১১ দিন চলবে। উচ্ছেদ অভিযানে যে সকল
মালামাল আটক করা হয়েছে তা নিলামে তোলা
হবে। এবং অবৈধ স্থাপনাকারীদের আইনের
আওতায় আনা হবে।
ছোট বড় মিলিয়ে মোট ৬৪টি অবৈধ স্থাপনা
নদীর দুপাশ থেকে উচ্ছেদ করা হবে বলে জানান
তিনি।