বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

ইমরান হোসেন ইমু।।,কেরানীগঞ্জ :। কেরানীগঞ্জে বিয়ারসহ ১মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১০। আটক মাদক কারবারীর নাম মোঃআলামিন (৩০)।
গত ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত সোয়া এগারোটায় দক্ষিন কেরানীগঞ্জের অাইন্তা এলাকা থেকে তাকে ২৫ (পচিশ)ক্যান বিয়ার ও ১(এক)টি মুঠোফোনসহ আটক করা হয়।
র্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের ডিএডি বদিউল আলম তথ্যটি নিশ্চিত করে জানান,বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জ ক্যাম্প কমান্ডার এ এস পি আবুল কালামের নেতৃত্বে দক্ষিন কেরানীগঞ্জের আইন্তা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আলামিন নামের যুবককে আটক করি।এসময় তার কাছে পাওয়া অবৈধ মাদক বিয়ার ও একটি মুঠোফোন জব্দ করা হয়।
আলামিন ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ থানার আইন্তা গ্রামের মৃত লালু ভূইয়ার ছেলে।
র্যাব আরো জানায় আটক ব্যক্তিকে দক্ষিন কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

