শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-ককটেলসহ ৪ ডাকাত গ্রেপ্তার।

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-ককটেলসহ ৪ ডাকাত গ্রেপ্তার।কেরানীগঞ্জ সংবাদদাতা

ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও ককটেলসহ চারজন ডাকাতকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— মামুন হাওলাদার (৩৪), আরিফ মৃধা (৩০), কামাল মাদবর (৪০) এবং কুদ্দুস ওরফে হৃদয় মোল্লা (২৩)।

বুধবার ভোরে কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের পুরাতন সোনাকান্দার মোল্লা বাড়ির সামনে তিন রাস্তার মোড় থেকে তাদের আটক করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান, ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশনায় কেরানীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ এম সাইফুল আলমের নেতৃত্বে উক্ত স্থানে একটি চেকপোস্ট স্থাপন করা হয়।

চেকপোস্ট চলাকালে একটি গাড়ি পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে পুলিশ বেরিকেট ব্যবহার করে গাড়িটি থামাতে সক্ষম হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে চারজন ডাকাতকে আটক করা হয়।

তল্লাশিকালে গাড়ির ভেতর থেকে একটি শটগান, তিন রাউন্ড কার্তুজ, একটি কার্তুজের খোসা, একটি ধারালো ছোড়া, তিনটি লোহার শাবল, একটি স্ক্রু ড্রাইভার, তিনটি তাজা ককটেল এবং একটি জ্যাক উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতদের ব্যবহৃত ঢাকা মেট্রো-ড-১৪-৩৪১০ নম্বরের গাড়িটি জব্দ করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইলিয়াস হোসেন জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনায়
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরও জানান, পলাতক ডাকাতদের গ্রেপ্তার এবং আরও অস্ত্র উদ্ধারের লক্ষ্যে গ্রেপ্তারদের সাত দিনের রিমান্ড চেয়ে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341