বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত।

কেরানীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত।

কেরানীগঞ্জ সংবাদদাতা, মোঃ ইমরান হোসেন ইমু,

 

ঢাকার কেরানীগঞ্জে বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আজ ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার আনুমানিক সকাল ৯ঃ৩০ মিনিটে গুলিস্তান-বান্ধুরা রোডের শরীফ মেলামাইন ফ্যাক্টরির সামনে সমর্থ বেগম (৭০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক হয়েছে। মৃতের স্বামীর নাম মজিদ বেপারি, তার গ্রামের বাড়ী শরিয়তপুর জেলার জাজিরা থানার হাজি ওহাজ উদ্দিন মল্লিক গ্রামে।

ঘটনার বিবরণে জানা যায়,তিনি অটোরিকশার যাত্রী ছিলেন,পেছন থেকে বালু বোঝাই ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। ট্রাকের চাকায় মাথা থেঁতলে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ বালির ট্রাক এবং চালককে আটক করতে সক্ষম হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়ী এবং চালক আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতালে) প্রেরণ করা হয়েছে। এব্যপারে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা পক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host