শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনি: কেরানীগঞ্জে জাকির হোসেন (৩৫) নামে এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর আলীপুর এলাকায় ইটাভাড়া ব্রিজের সামনে সড়কের পাশ থেকে ঐ অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জাকিরের ভাই আব্দুল কাদির জানান, আমার ভাই অটোরিক্সা চালিয়ে জিবিকা নির্বাহ করতো। গত রাতে সে নিখোজ ছিলো। আজ সকালে লোকমুখে শুনতে পাই ব্রিজের সামনে আমার ভাইয়ের লাশ পরে আছে। আমার নিরিহ ভাইকে কারা খুন করলো বুঝতে পারছি না। আমরা এ খুনের বিচার চাই।
কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া পুলিশ ফাড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শাহ আলম বলেন, নিহতের পিতার নাম আবুল হাসেম। সে এই এলাকারই বাসিন্দা। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় কিল ঘুষির নিলাফোলা জখম পরিলক্ষিত হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলেছে।