শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের কারখানা অনুমোদন ছিল না :নসরুল হামিদ বিপু

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের কারখানা অনুমোদন ছিল না :নসরুল হামিদ বিপু

ঢাকা: কেরানীগঞ্জের ওই কারখানার অনুমোদন ছিল না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু

ঘটনাস্থল পরিদর্শন শেষে বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, সেখানে ৭০-৮০ জন শ্রমিক কাজ করতেন। এরকম একটি মর্মান্তিক ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। যারা স্থানীয় সরকারি কর্মকর্তা, তাদের উচিৎ ছিল ফায়ার সার্ভিসের সঙ্গে এক হয়ে আগে থেকেই এগুলো চিহ্নিত করা। সামনে অবশ্যই তারা এ কাজ করবে। এ ঘটনায় ৩৪ জন দগ্ধ হয়েছে বলেও জানান তিনি।

বুধবার বিকেল সোয়া ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় আগুন লাগে। এতে প্রাণ হারিয়েছেন একজন এবং দগ্ধ হয়েছেন ৩৪ জন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host