বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

কেরাণীগঞ্জে হেরোইন ও গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
মোঃ ইমরান হোসেন ইমু
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পার গেন্ডারিয়া এলাকা থেকে (বিশ) গ্রাম গাঁজা ও (পাচ) পুরিয়া হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। এসময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও নগদ ৫৩০০/- টাকা জব্দ করা হয়েছে।
র্যাব-১০-এর মিডিয়াসেল থেকে এ তথ্য নিশ্চিত করে বলেন, র্যাব- ১০ এর উপ- অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি এর নেতৃতে সোমবার সকাল পৌনে বারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০-এর একটি আভিযানিক দল।
দক্ষিণ কেরানীগঞ্জের পার গেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. সুমন মিয়া (২৮) ও বাবু বেপারী (৩৪) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব।