বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কুষ্টিয়ায় র‌্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমান ফেনসিডিল সহ ৩ জন আটক

কুষ্টিয়ায় র‌্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমান ফেনসিডিল সহ ৩ জন আসামী গ্রেফতার।

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ায় র‌্যাবের বিশেষ অভিযানে ১৮৫ বোতল ফেনসিডিল সহ ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারী) আনুমানিক রাত সাড়ে ৮ টার সময় এই অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়ান্ড্রন লিডার ইলিয়াস খানের নেতৃত্বে র‍্যাবের একটি চৌকষ অভিযানিক টিম কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন নোয়াপাড়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৮৫ বোতল ফেনসিডিল,৫ টি মোবাইল সেট, ৭ টি সিমকার্ড ও নগদ-৬৯৫০/- (ছয় হাজার নয়শত পঞ্চাশ) টাকা সহ কুষ্টিয়া সদর থানাধীন কালিশংকরপুর এলাকার মৃত শফির ছেলে আলম (৪৯),আলমের স্ত্রী জাহানারা (৪৫)ও কুষ্টিয়া দৌলতপুর থানাধীন পূর্ব মহিষকুন্ডি এলাকার জয়নাল আবেদীনের ছেলে এরশাদ আলী (৩২) কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের’কে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host