মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

ওয়ারীথেকে হাতের কব্জি বিচ্ছিন্নের ঘটনায় জড়িত মোঃ নিজামসহ ০৪ জনকে কক্সবাজার হতে গ্রেফতার করেছেন র‌্যাব।

রাজধানীর ওয়ারীতে কুপিয়ে মোঃ আলমগীর হোসেন এর হাতের কব্জি বিচ্ছিন্নের ঘটনায় জড়িত মোঃ নিজামসহ ০৪ জনকে কক্সবাজার হতে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

গত ০৩/০৯/২০২২  তারিখ রাজধানী ঢাকার ওয়ারী থানাধীন গোপীবাগ এলাকায় কতিপয় দুর্বৃত্তরা পূর্ব শত্রæতার জের ধরে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মোঃ আলমগীর হোসেন (৪৩) নামক এক ব্যক্তিকে রক্তাক্ত জখম করে এবং তার বাম হাতের কব্জি কেটে ফেলে। উক্ত ঘটনার পর ভিকটিমের পরিবার বাদি হয়ে মোঃ নিজাম (৪২) সহ ৯ জন ও অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে ওয়ারী থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৬, তারিখ ০৫/০৯/২০২২ খ্রিঃ, ধারা- ৩২৪,৩২৬,৩০৭,৫০৬,১০৯,১১৪ ও ৩৪ দন্ড বিধি। মামলার বিষয়টি জানতে পেরে উক্ত ঘটনার সাথে জড়িত মোঃ নিজাম ও তার সহযোগীরা আত্মগোপনে চলে যায়।

৩। ঘটনাটি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ০৫/০৯/২০২২ খ্রিঃ তারিখ রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানাধীন সাতমাথা এলাকায় একটি অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার সাথে জড়িত ওমরা আশরাফ ফারুক (৩২)’কে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে এবং উক্ত ঘটনায় দায়েরকৃত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষে র‌্যাব-১০ তাদের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও গ্রেফতার অভিযান অব্যাহত রাখে।

৪। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ এর সহযোগীতায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গত ০৭ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ তারিখ কক্সবাজার জেলার কক্সবাজার সদর এলাকায় অভিযান পরিচালনা করে রাজধানীর ওয়ারীতে আলোচিত মোঃ আলমগীর হোসেন এর হাতের কব্জি বিচ্ছিন্নের ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক আসামী মোঃ নিজাম (৪২) এবং মামলার সন্ধিগ্ধ আসামী ১। এনামুল হক খোকন (৪০), ২। মোঃ মাসুদ রানা (৩৬) ও ৩। ইমতিয়াজ (৩৬)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করে।

৫। গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host