শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

মোঃইমরান হোসেন ইমুঃ।র্যাব-১০ সিপিসি-২এর বিশেষ অভিযানে ১৬০০ পিচ ইয়াবাসহ বাবা মেয়ে দুই মাদক কারবারীকে আটক করেছে।
সোমবার ১০ জুন বিকাল ৫টা৩৫ মি সময় কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর সৈয়দ ইমরানের ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ আবুল কালামের নেতৃত্বে জি এম পি, গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন কো অপারেটিভ ব্যাংক মাঠ বস্তি থেকে দুজনকে আটক করে।আটককৃত মাদক কারবারী বাবা নজরুল ইসলাম ওরফে নজরুল কষাই (৫৬) পিতা মৃত মোহাম্মদ খলিফা,বেরাইত, বাড্ডা ঢাকা ও মেয়ে সুমি,স্বামী মোঃশাহীন ব্যাংক মাঠ বস্তি টঙ্গী পূর্ব গাজীপুর থেকে আটক করা হয়।
এসময় আসামীদের থেকে ইয়াবা ছাড়া ৪টি মোবাইল ও নগদ ৩০২২০ টাকা জব্দ করা হয়।
আসামীদের বিরুদ্ধে গাজীপুর পূর্ব থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

