মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

সিরাজদিখানে চারশত টাকার জন্য মারা মারির অভিযোগ আহত-২জন

সিরাজদিখানে চারশত টাকার জন্য মারা মারির অভিযোগ আহত-২জন

স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে চারশত টাকার জন্য মেরে দুই জনকে আহত করার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের কুমারখালী গ্রামে। আহতরা হলেন কুমারখালী গ্রামের মৃত আমীর আলীর ছেলে মো. সাত্তার গাজী (৩৮) মেয়ে সমলা বেগম (২৫)। আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, বয়রাগাদী ইউনিয়নের কুমরাখালী গ্রামের সুরুজ গাজীর ছেলে মো. নাইম (২০), আসাদুল্লাহর ছেলে মো. শহীদুল্লাহ (২৩), খোরশেদ গাজীর ছেলে মো. হাফিজ উল্লাহ (২৬), সাহা গাজীর ছেলে মো. আরিফ হোসেন (১৯), মো. সুমন (২৭), শাহজালালের ছেলে ইমন (২২) গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ৯টায় অভিযোগকারী আবদুস সাত্তারের বসত বাড়ির সামনে এসে অভিযুক্ত শাহজালালের ছেলে ইমন (২২) অভিযোগের বাদী মো. সাত্তারের পকেট থাকা চারশত টাকা জোর করে নিয়ে যায়। এ সময় সাত্তার প্রতিবাদ করলে বিবাদীগন সাত্তারকে মেরে গুরুতর আহত করে। সাত্তারের ডাক চিৎকারে বোন সমলা বেগম এগিয়ে আসলে অভিযুক্তরা সমলা বেগমকেও কিল ঘুষি মেরে রক্তাক্ত জখম করে চলে যায়। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অভিযোগের সত্যতা স্বীকার করে সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, ওই মারপিটের ঘটনায় উভয় পক্ষের লোক আহত হয়েছে। তদন্ত চলছে, তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host