শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

মাদারীপুরের হত্যা মামলার আসামী আল আমিন (২৮) ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

মাদারীপুরের হত্যা মামলার আসামী আল আমিন (২৮) ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

গত ২৩/০৩/২০২৫ তারিখ রাত অনুমান ২২:০০ ঘটিকায় ভিকটিম সাকিল মুন্সী (৩৫) তার বাড়ির পিছনে প্রতিবেশি পলাশের জমিতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে আসামী মো: আল আমিন হাওলাদার (২৮)’সহ অপরাপর আসামীগণ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমকে এলোপাথারী কুপিয়ে রক্তাক্ত জখম করে। ভিকটিমকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উক্ত ঘটনায় ভিকটিমের ভাই হাসান মুন্সী (৪৫) বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং- ৪০, তারিখ- ২৬/০৩/২০২৫ খ্রি., ধারা- ১৪৩/৩০২/৩৪/১০৯ পেনাল কোড, ১৮৬০। মামলার বিষয়টি জানতে পেরে উল্লেখিত ঘটনায় জড়িত আসামীগণ আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ০১/০৪/২০২৫ তারিখ রাত আনুমানিক ২২:৩০ ঘটিকায় উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার রাজেন্দ্রপুর বাঘৈর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় *আসামী মো: আল আমিন হাওলাদার (২৮), পিতা- মো: আলমগীর হাওলাদার, সাং- নতুন মাদারীপুর (লক্ষীগঞ্জ), থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর’কে* গ্রেফতার করে। *গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দ্রুত বিচার ও বিস্ফোরক দ্রব্য আইনসহ মাদারীপুর সদর থানায় মোট ১৮ টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341