সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

পল্লবীর মাদকসম্রাটী ফুজিয়া আক্তার যুব মহিলা লীগের নেত্রী!

পল্লবীর মাদকসম্রাটী ফুজিয়া আক্তার যুব মহিলা লীগের নেত্রী!

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে দীর্ঘদিন ধরে মাদক সাম্রাজ্য চালিয়ে আসা কুখ্যাত মাদক ব্যবসায়ী ফুজিয়া আক্তারের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। খোদ যুব মহিলা লীগের স্থানীয় এক নেত্রী হিসেবেই তার পরিচিতি থাকলেও, তার ছত্রচ্ছায়ায় গড়ে উঠেছে বিশাল মাদক নেটওয়ার্ক।

গোপন সূত্রে জানা গেছে, ফুজিয়া আক্তার শুধু মাদকের কারবারই নয়, রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে এ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এলাকাবাসীর অভিযোগ, তার প্রভাব এতটাই বিস্তৃত যে, কেউ মুখ খুললে তাদের ওপর নেমে আসে ভয়াবহ নির্যাতন।

সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ অভিযানে তার কয়েকজন সহযোগী গ্রেপ্তার হওয়ার পর তার নাম সামনে আসে। অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকা।

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ফুজিয়া আপার রাজনৈতিক পরিচয় থাকায় আমরা কিছু বলতে পারতাম না। কিন্তু তার বাড়িতেই মাদকের আসর বসতো, এলাকার তরুণ সমাজ ধ্বংসের মুখে

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ফুজিয়া আক্তারকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। তার বিরুদ্ধে একাধিক মামলা প্রস্তুত করা হচ্ছে এবং শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় পল্লবীজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাধারণ জনগণ দ্রুত তার গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host