বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরানীগঞ্জে বিএনপির কার্যালয়ে আ’লীগের হামলা ভাংচুর ,আহত ১ আমান উল্লাহ আমানের ক্ষোভ

শামীম আহম্মেদঃ

ঢাকার কেরানীগঞ্জের বড়িশুরে কালিন্দী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে আওয়ামীলীগ নেতা কর্মীরা। এই হামলায় আরিফ(২০) নামে ১জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ (শনিবার) দুপুরে । কেরানীগঞ্জ মডেল উপজেলা মহিলাদলের সভানেত্রী রাজিয়া সুলতানা জানান, আওয়ামীলীগ , যুবলীগ ু ছাত্রলীগের ৫০-৬০জন নেতাকর্মী ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিথভাবে বড়িশুরে কালিন্দী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায়। এলাকা সূত্রে জানাযায়, নব গঠিত কালিন্দী ইউনিয়নের আ’লীগের সভাপতি মো.বাচ্চু নরের ইন্দনে স্থাণীয় ইউনিয়নের যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন জিয়া, সাধারণ সম্পাদক নূরে আলম রনি,যুগ্ম সাধারণ সম্পাদক জমির হোসেন ঝমু, শ্রমিকলীগ নেতা জিলহাজ,সবুর ও রসুল পুরের সাকু তারা অফিসের টিভি, ফ্রিজ, ৪টি টেবিল ফ্যান, এয়ারকুলার, প্রয়োজনীয় কাগজ পত্র ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

১৮বছর পুর্বে থেকেই বিএনপির এই কার্যালয়টিতে তাদের দলীয় সকল কার্যক্রম চালিয়ে আসছে। এসময় স্থানীয় কয়েকজন যুবক মোবাইলে ছবি তুলতে আসলে তাদেরকেও মারধর করা হয়। এই ঘটনায় তাদের ৫-৬লক্ষটাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন। কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাসমত উল্লাহ নবী জানান, আওয়ামীলীগ নেতাকর্মীরা বিএনপির কার্যালয়টি এখাান থেকে উচ্ছেদের জন্য পরিকল্পিতভাবে এই হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনাটি ঘটিয়েছে । আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। এব্যাপারে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব আমান উল্লাহ আমান জানান, আমি এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাাবী করছি।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host