মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরাণীগঞ্জে এনডিডি’র বাস্তবায়ন বিষয়ক পাইলটিং প্রোগাম এর অবহিতকরণ সভা

শামীম আহম্মেদ:

কেরাণীগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগের “ন্যাশনাল স্ট্রাটেজিক প্লান ফর নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার (এনডিডি)” বাস্তবায়ন বিষয়ক পাইলটিং প্রোগাম এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে কেরাণীগঞ্জ উপজেলার শিক্ষা অফিস এর আয়োজনে কালিন্দী ইউনিয়নের রেড রোজ পার্টি সেন্টারে অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহীন আরা বেগম। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর অতিরিক্ত মহাপরিচালক মো.রমজান আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক পলিসি এন্ড অপারেশন যুগ্মসচিব শেখ জসিম উদ্দিন আহম্মেদ, কেরাণীগঞ্জ উপজেলার সম্মানিত চেয়ারম্যান শাহীন আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ েএলিদ মাইনুল আমিন প্রমূখ ।

সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মাজেদা সুলতানা, কেরাণীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান আলী, উপজেলা সমাজ সেবা অফিসার মো.ফখরুল আশরাফ, গদাবাগ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি হাজী মো.জাহীদ হোসেন রনি, খোলামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো.হুমায়ন গনিসহ বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি ও অভিভাবক সদস্য বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host