বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

হবিগঞ্জে চার সাংবাদিকের নামে ২০ কোটি টাকার মানহানি মামলা করেছে এক ইউপি চেয়ারম্যান

হবিগঞ্জে চার সাংবাদিকের নামে ২০ কোটি টাকার
মানহানি মামলা করেছে এক ইউপি চেয়ারম্যান

ফরজুন আক্তার মনি হবিগঞ্জ ব্যুরো ॥

দুর্নীতি-অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় হবিগঞ্জ থেকে প্রকাশিত ‘দৈনিক প্রভাকর’ এর ৪ সাংবাদিকের বিরুদ্ধে, ২০ কোটি টাকার মানহানির মামলা করেছেন মাধবপুর উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন আহম্মদ।

মামলার আসামিরা হলেন, দৈনিক প্রভাকরের সম্পাদক মো. আব্দুল হালীম, ভারপ্রাপ্ত সম্পাদক মো. সহিবুর রহমান, বার্তা সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ ও প্রতিবেদক শেখ শাহাউর রহমান বেলাল।

গত ১৪ সেপ্টেম্বর হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (আমল-৬) আদালতে ১০ টাকার কোর্ট ফি দিয়ে মামলাটি দায়ের করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ৩০ আগস্ট ও ৩ সেপ্টেম্বর দুটি সংবাদ প্রকাশ করে হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক প্রভাকর। এতে বাঘাসুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দিন আহম্মদের পারিবারিক, সামাজিক ও পেশাগতভাবে ২০ কোটি টাকা মূল্যের মানহানি হয়েছে।

এই চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন দৈনিক প্রভাকরের বার্তা সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ। তিনি বলেন, দুর্নীতি-অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় বাঘাসুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দিন আহম্মদ আমাদের বিরুদ্ধে মামলা করেছেন।

এদিকে, মামলার বিষয়ে জানতে দায়েরককৃত মামলার ৭নং স্বাক্ষী শায়েস্তাগঞ্জ উপজেলার ১১নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের সদস্য মোঃ কামাল মিয়া দৈনিক প্রভাকরকে বলেন, মামলায় যে কাউকে স্বাক্ষী করা যায়। তবে ওই মামলায় আমাকে স্বাক্ষী রাখা হয়েছে, অতচ আমি কিছুই জানিনা। চেয়ারম্যান শাহাবউদ্দীন আমাকে কিছুই বলেননি। কেন আমাকে স্বাক্ষী রেখেছেন তাও আমি জানিনা।’

মামলার ৬নং সাক্ষী গণমাধ্যমকর্মী আব্দুল মালেক জানান, তিনি এবিষয়ে কিছুই জানেন না। তবে মামলা দায়েরের বিষয়টি দুঃখজনক।
মামলা দায়েরের ঘটনায় হবিগঞ্জে কর্মরত সাংবাদিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host