সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

সঙ্গীত শিল্পী ফুয়াদ ক্যান্সার আক্রান্ত, দোয়া চাইলেন

ক্যানসারে আক্রান্ত হয়েছেন সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

রোববার সকালে সামাজিক মাধ্যমে ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় নিজের ক্যানসারে আক্রান্তের কথা জানান ফুয়াদ।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘গত সপ্তাহে আমি চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা করেছি। আমার শরীরে প্যাপিলারি কারসিনোমা ধরা পড়েছে। এটা থাইরয়েড ক্যানসার। তবে কোন পর্যায়ে আছে, তা এই মুহূর্তে বলতে পারছি না। থাইরয়েড ক্যানসার হচ্ছে সব ক্যানসারের মধ্যে সহজে নিরায়মযোগ্য। এই অসুখ নিয়ে অনেকে অনেক দিন বেঁচে থাকেন। সবাই আমার জন্য দোয়া করবেন।’

বাংলাদেশের তরুণ প্রজন্মের অনেক শিল্পী তার সুর আর সংগীত পরিচালনায় গান গেয়ে জনপ্রিয় হয়েছেন। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পরিবার নিয়ে বসবাস করছেন ফুয়াদ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host