বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

র‌্যাবের অভিযানে বিভিন্ন স্থান থেকে২১ জুয়ারি গ্রেফতার।

র‌্যাবের অভিযানে ২১ জুয়ারি গ্রেফতার।,

: রবিবার, ৩ জানুয়ারী, ২০২১ /

র‌্যাবের অভিযানে ২১ জুয়ারি গ্রেফতার

মো: ইমরান হোসেন ইমু,,,

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়নের আমিরাবাগ বাদাম গাছতলা ও দক্ষিণ যাত্রাবাড়ী মীরহাজীরবাগ এলাকা থেকে শুক্রবার রাত দশটার দিকে একুশ জুয়ারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- কেরানীগঞ্জ মডেল থানা এলাকা থেকে মো. মারুফ (৪০), মো. রকিবুল হাসান শাওন (৩৭), মো. নোমান আরাফাত রবিন (৩৬), মো. ফয়সাল হোসেন (৩৫), মো. দ্বীন ইসলাম (৩৫), মো. আঃ ওহাব (৫২), মো. রজব আলী (৩৫), মো. সুমন মিয়া (৩৬), মো. কামরুল ইসলাম (৩৯) এবং মো. মামুন হোসেন (৩৭)।

 

যাত্রাবাড়ী থানা এলাকা থেকে মো. আলী আহম্মদ (৩৮), মো. সুজন (৪৮), মো. সালাউদ্দিন (৪৫), মো. জাহাঙ্গীর আলম (৪৩), মো. মনির হোসেন (৩৭), মো. সেলিম (৪৮), মো. আব্দুর রহিম (৩৮), মো. লাল মিয়া (৫০), মো. আব্দুল মালেক (৫০), মো. চুনু মিয়া (৪৮), মো. বাবুল মৃধা (৪৬) বলে জানা যায়।

 

র‌্যাব-১০ এর মিডিয়াসেল থেকে বিষয়টি নিশ্চিত করে ফেমাস বার্তা’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একদল জুয়ারী কেরানীগঞ্জের আমিরাবাগ বাদাম গাছতলা ও দক্ষিণ যাত্রাবাড়ী মীরহাজীরবাগ এলাকায় নিয়মিত জুয়া খেলে আসছে।

ওই সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে কেরানীগঞ্জ হতে দশজন ও যাত্রাবাড়ী হতে এগার জুয়ারীকে জুয়া খেলার আলামত ও টাকাসহ গ্রেফতার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host