শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

র্যাব-১০ এর বিশেষ অভিযানে ভেজাল ঔষধসহ রুহুল আমিন ভূইয়া নামে একজন আটক অদ্য ২৩ নভেম্বর ২০১৯ ইং তারিখ বিকাল ৪.০০ ঘটিকায় র্যাব-১০ সিপিসি-২, কেরাণীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে ঢাকা জেলা কেরানীগঞ্জ মডেল থানাধীন অাটি বাজার বাংলানগর এলাকায় ভেজাল ঔষধ বিরুদ্ধে অভিযান পরিচালনা করিয়া, আসামী ধৃত আসামী ১। মোঃ রুহুল অামিন ভূইয়া (৫০), পিতা- মৃত নুরুল হক ভুইয়া সাং- চানপুর,থানা- বিজয়নগর, জেলা- বি বাড়িয়া , এ/পি- সাং বাংলানগর থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা কে সুপার পাওয়ার ১১ কোটা, নকল ফেসিন্সল ৪৫ লিটার, বেলগেরি সিরাপ ১৫ লিটার,সুপার পাওয়া লিফলেট ৮০০টি, বিভিন্ন সীল ১৭ টি এবং মোবাইল ০২ টি সহ গ্রেফতার করেন।
র্যাব- ১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি ২) ডিএডি বদিউল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় । আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা অাইন মামলা রুজু করা হয়েছে।
