মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে র‌্যাব সেবা সপ্তাহে র‌্যাব- ১০ এর বৃক্ষরোপন কর্মসূচি পালন।

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে র‌্যাব সেবা সপ্তাহে র‌্যাব- ১০ এর বৃক্ষরোপন কর্মসূচি পালন।

কেরানীগঞ্জ সংবাদদাতা, ইমরান হোসেন ইমু

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ০১লা জানুয়ারী থেকে ১১ জানুয়ারী পর্যন্ত র‌্যাব সেবা সপ্তাহে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (০৪ জানুয়ারী) সকাল ১১টার দিকে কেরানীগঞ্জে দুই শতাধিক ফলজ ও ঔষধি বৃক্ষ রোপন করেছে (র‌্যাব-১০)।

এসময় উপস্থিত ছিলেন, র‌্যাব-১০, সিপিসি-২ কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. আবুল কালাম আজাদ।

এছাড়াও র‌্যাবের সকল সদস্যদের স্বতস্ফুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে র‌্যাব সেবা সপ্তাহের তৃতীয় দিনের কার্যক্রম সফলভাবে সমাপ্ত হয়।

এর আগে এক জানুয়ারি বিশেষ দোয়া মাহফিল, দুই জানুয়ারি পাচ’শ এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। এছাড়াও এ সেবা সপ্তাহের অংশ হিসেবে পাচ জানুয়ারি রক্তদান কর্মসূচি, সাত জানুয়ারি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দশ জানুয়ারি দুস্থ্দের মাঝে খাদ্য বিতরণ এবং এগার জানুয়ারি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করবে র‌্যাব-১০।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host