সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতির সময় আটক ২

মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতির সময় আটক ২।

ফয়সাল জুবায়ের:

মিরপুর মডেল থানা পুলিশের অভিযানে ধারালো ছুরি সহ দুই ছিনতাইকারী আটক

দীর্ঘদিন ধরে মিরপুর এলাকায় চুরি ছিনতাইয়ের কারণে অতিষ্ট মিরপুরবাসী।সন্ধ্যা বা মধ্যরাত থেকে শুরু হয় এ সকল ছিনতাইকারী ও চোরের উৎপাত।কখনো ছুড়ির মুখে জিম্মি করে বা কখনো পথিমধ্যে আটকে সর্বোত্ত লুট করে নিয়ে যায় ছিনতাইকারীরা।

নির্জন স্থান বা রাতের নীরবতাকে টার্গেট করে এ ধরনের দস্যুতা চালায় ছিনতাইকারীরা।

এদিকে মিরপুর মডেল থানা পুলিশ এ সকল চোর ছিনতাইকারীকে আটক করার জন্য তৎপর হয়েছে।

জানা যায়- রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে দস্যুতা সংঘটনের উদ্দেশ্যে অবস্থান নেয় আটকৃত এই ছিনতাই কারীরা।এরপর স্থানীয় জনতার সাহায্যে আটক করা হয় এই দুই ছিনতাই কারীকে।

জানা যায় আটককৃত মো: শাকিল ও রাব্বি(ছিনতাইকারীরা) প্রায় সময়ই ছুরি ঠেকিয়ে ভয় ভীতি দেখিয়ে জনসাধারণের কাছ থেকে টাকা পয়সা সহ অন্যান্য মালামাল হাতিয়ে নেয়।

রাজধানী মিরপুরের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত ঘটছে চুরি ছিনতাই এর ঘটনা।এসব বিষয়ে মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক সাজ্জাদ রুমন দৈনিক জাতির সংবাদকে জানান এ সকল চোর ছিনতাইকারীকে আটক করার জন্য প্রতিনিয়ত কাজ করছে মিরপুর মডেল থানা পুলিশ।আর প্রতিনিয়ত আটককৃত আসামিদের দেওয়া হচ্ছে মামলা।এই সকল অপরাধী জামিনে এসে আবারও এই সকল নানান অপরাধে জড়িয়ে পরে।এই সকল অপরাধীকে নিয়ন্ত্রণ করতে সামাজিক সচেতনটাতার ও প্রয়োজন আছে বলে মনে করেন পুলিশের এই কর্মকর্তা।এছাড়াও তিনি জনসচেতনতার পাশাপাশি চুরি ছিনতাই এর তথ্য সহ যেই কোন অন্যায় ও অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করার আহ্বান জানান। তিনি আরও বলেন যে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আমার থানাধীন সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host