শনিবার, ০৪ Jul ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নাই —নসরুল হামিদ বিপু

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নাই —নসরুল হামিদ বিপু
শামীম আহম্মেদ:
বিদ্যুৎ,জ্বালাণী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন,মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নাই। কাজেই কেরাণীগঞ্জে যেন বছর জুড়েই খেলাধুলা অব্যাহত থাকে সে ব্যবস্থা আমরা করতে চাই। তিনি বলেন আগামীতে কেরাণীগঞ্জে আমরা ক্রিকেট একাডেমী করবো।এসব টিম থেকে মোহাম্মদ রফিকের মতো জাতীয় দলের খেলোয়ার তৈরী হবে। তিনি বলেন ইতিমধ্যেই আমরা ইনডোর টেবিল টেনিসের ব্যবস্থা করেছি যা পর্যায়ক্রমে ১২ টি ইউনিয়নেই করা হবে। মন্ত্রী বলেন খেলাধুলার জন্য আমরা কারো বাধাঁ মানবোনা। যেখানে মাঠ সেখানেই খেলা এ শ্লোগানকে আমরা ধরে রাখতে চাই। নসরুল হামিদ বিপু আজ বৃহস্পতিবার কালিন্দী মাঠে কেরাণীগঞ্জ ক্রীড়া উন্নয়ণ পরিষদ আয়োজিত (কে.কে.ইউপি) ডায়মন্ড মেলামাইন ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ এর ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেরাণীগঞ্জ ক্রীড়া উন্নয়ণ পরিষদের সভাপতি আগানগর ইউপি চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর শাহ খুশির সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও ডায়মন্ড মেলামাইনের সত্বাধিকারি মো.মোক্তার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কালিন্দী ইউপি চেয়ারম্যান হাজী মোজাম্মেল হোসেন, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নূর ইসলাম বাচ্চু নূর , সাধারণ সম্পাদক মো.হুমায়ুন গনি, আ’লীগ নেতা হাজী জাহিদ হোসেন রনি, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো.ইয়ামিন, হাজী মোঃ ইকবাল হোসেন, রাজু আহমেদ ইতি, এ,কে পাপ্পু, জমির হোসেন ঝুমু, কালিন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সেলিম আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ,মো.আল-আমিন প্রমুখ। #

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341