মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

বিচারের দাবিতে প্রেস ক্লাবের সামনে
২৩ দিন ধরে অনশনে নারী
উল্মে সালমা (৩৫)। গত ১৬ নভেম্বর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরন অনশনে বসেন তিনি ।গাজিপুরের গ্রীন সোয়েটার নামে একটি ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার শাহাদাতের প্রতারণার শিকার হয়েছেন এমন দাবি করে ২৩ দিন ধরে অনশন করছে নারী।
উম্মে সালমার অভিযোগ, জমি বিক্রি করা ৭ লাখ টাকা দিয়ে ২০১৭ সালে শুরুতে সাব কন্ট্রাকে আনোয়ার শাহাদাতের ফ্যাক্টরিতে কাজ শুরু করেন। বছর শেষে সব পাওনা টাকা দেওয়ার প্রতিশ্রæতি দেন শাহাদাত। কিন্তু বছর শেষ হয়ে গেলেও পাওনা নিয়ে তালবাহানা শুরু করেন তিনি। এই মুহুর্তে টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী সালমা আক্তার।
এ বিষয়ে জানতে চাইলে গতকাল সন্ধ্যায় শাহাদাত জানায়,এই বেপারে আদালত এ একটি মামলা চলমান আছে। আদালত এর রায় বলে দিবে সব কিছু।কে কোথায় অনশন করছে এটা আমার দেখার কোন বিষয় না।
সালমা আক্তার জানান, ফ্যাক্টরিতে কাজ করা বাবদ ৭ লাখ টাকার ৪ লাখ টাকা বিল ক্যাশ শাহাদাত পেয়েছেন। বাকি ৩ লাখ টাকার কথা জানতে চাইলে তিনি কোন কথা বলতে পারবে না বলে জানান।পরে অফিসের এক লোকের মাধ্যমে জানতে পারি বাকি ৩ লাখ টাকার নথিপত্র সে অফিস থেকে গায়েব করে দেয়। ২০১৮ সালে সেপ্টেম্বর এ আমি আমার মেয়েকে নিয়ে ফ্যাক্টরি টাকা আনতে গেলে সেখানে চলে আমাকে নির্যাতন করে ।এক পর্যায় আমার মেয়েকে মেরে ফেলাল হুমকি দেয় শাহাদাত। কোন মতে সেখান থেকে মেয়েকে নিয়ে পালিয়ে আসি।
সালমা আরও জানান, শাহাদাত এর ভয়ে গাজীপুরে ৩৩ নং ওর্য়াডে কেউ কিছু বলতে পারেনা। তার নিজস্ব ক্যাডার বাহিনি রয়েছে। আওয়ামীলীগের বড় নেতা পরিচয় দিয়ে চলে তার কু-কর্ম।আমার মতো এমন আরো অনেকেই আছে যাদের টাকা মেরে দিয়েছে এই শাহাদাত।
তিনি জানান, ২০১৮ সালের ২৬ নভেম্বর গাছা থানায় একটি মামলা দায়ের করি। মামলাটি বর্তমান গাজীপুর কোর্ট এ চলমান রয়েছে। আমার নির্যাতন এর বিষয়টি বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ পেলে আমার প্রতি তার ক্ষোভ বেড়ে যায়। এখন পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি দিচ্ছে তার ক্যাডার বাহিনি দিয়ে।