শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

বাবার সামনে ছেলেকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী এবং হত্যাকারী মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী এলাকা থেকে গ্রেফতার।

বাবার সামনে ছেলেকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী এবং হত্যাকারী মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী এলাকা থেকে গ্রেফতার।

র‌্যাব-১০ এর বিশেষ অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় বাবার সামনে ছেলেকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী এবং হত্যাকারী মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী এলাকা থেকে গ্রেফতার।

অদ্য ০১/০৩/২০২০ইং তারিখ আনুমানিক ০৬:০০ ঘটিকার সময় র‌্যাব-১০, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় বাবার সামনে ছেলেকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী এবং হত্যাকারীকে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানা এলাকা হতে আটক করেন। তার বিরুদ্ধে উক্ত ঘটনার জন্য যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে- মামলা নং ১০৪, তারিখ- ২৫/০২/২০২০ ইং, ধারা- ৩০২/৩৪ পিসি। আটককৃত আসামির নাম মোঃ রাজু বেপারী, পিতা- মোঃ কামাল বেপারী, মাতা- রানু বেগম, সাং-কেদারপুর, থানা- নড়িয়া, জেলা- শরীয়তপুর, বর্তমান ঠিকানা- গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে আলমের বাড়ীর ভাড়াটিয়া, থানা- যাত্রাবাড়ী, ঢাকা।

উল্লেখ্য যে, গত ২৫/০২/২০২০ইং তারিখ অনুমান ১৪০০ ঘটিকার সময় ধৃত আসামী রাজুসহ রুবেল, নয়ন, অনিক ও জিহাদ ভিকটিম মোঃ ইমন (১৭) এর সাথে পূর্ব শত্রæতার জের ধরে ভিকটিমকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে যাত্রাবাড়ী থানাধীন গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে পাগলা মেডিকেল রোড খোকন মিয়ার বাড়ীর সামনে অবস্থান করে। এ সময় ভিকটিম ইমন ও তার বাবা আবু বকর সিদ্দিক (৪২) কর্মস্থল থেকে দুপুরের খাবার খাওয়ার জন্য বাসায় ফেরার পথে ঘটনাস্থলে আসামী রাজুসহ তার সহযোগীরা আকস্মিকভাবে তাদের পথরোধ করে এবং ধৃত আসামী রাজু তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে ভিকটিম ইমনের বুকে সজোরে আঘাত করে রক্তাক্ত জখম করে। ভিকটিমের বাবার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা ঘটনাস্থল হতে দ্রæত পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম ইমনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

অনুসন্ধানে আরো জানা যায় যে, গত ২৩/০২/২০২০ইং তারিখে ভিকটিম ইমনের গায়ে আসামীদের এক বন্ধু কর্তৃক সাইকেল লাগিয়ে দেওয়াকে কেন্দ্র করে ভিকটিম এবং আসামীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। যার পরিপ্রেক্ষিতে এ হত্যাকান্ড ঘটে।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host