সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

বানসালির হাত ধরে বলিউডে ফিরছেন প্রিয়াংকা

মাত্র সপ্তাহখানেক হলো মুক্তি পেয়েছে বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া অভিনীত প্রথম হলিউডের ছবি ‘বেওয়াচ’। আর এই ছবির শুটিং ও জনপ্রিয় টিভি সিরিজ কোয়ান্টিকোতে কাজের সুবাদে বলিউড ছেড়ে হলিউডের আতুরঘর লস এঞ্জেলসে তিনি কাটিয়েছেন দীর্ঘদিন।

তবে জানা গেছে, হলিউডের পাঠ চুকিয়ে আবারও বলিউডে মনযোগী হচ্ছেন প্রিয়াংকা।

বুধবার লস এঞ্জেলস থেকে মুম্বাইয়ের বিমানে চড়েন প্রিয়াংকা। বলিউডের শহরে পা রেখেই দেখা করেন বলিউডের গুণী পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে। কারণ হিসেবে শোনা যাচ্ছে, পাঞ্জাবের কবি ও সাহিত্যিক অমৃত প্রীতমকে নিয়ে একটি বায়োগ্রাফি ছবি বানাবেন বানসালি। সেখানে নায়িকা হিসেবে কাজ করতে যাচ্ছেন প্রিয়াংকা। তাই হয়তো স্ক্রিপ্ট নিয়েই আলোচনা করতে বানসালির কাছে ছুটে গিয়েছেন প্রিয়াংকা।

তবে এবারই প্রথম নয়, এর আগেও বানসালি পরিচালিত বাজিরাও মাস্তানি ছবিটিতে অভিনয় করেছিলেন প্রিয়াংকা চোপড়া।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host