শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

বন্য প্রানী টক্কর বিক্রয়ের ৪(চার) প্রতারক গ্রেফতার

বন্য প্রানী টক্কর বিক্রয়ের ৪(চার) প্রতারক গ্রেফতার
কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধিঃ
দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের মুসলিম নগর মুহুরিপট্টি এলাকা থেকে বন্যাপ্রানী টক্কর বিক্রয়ে প্রতারক চক্রর চার সদস্য আটক করে র‌্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্প। গতকাল রবিবার রাত নয় টায় আটক করা হয়। আটককৃতরা হল- সাইদুর রহমান (৪৯) , মো: আবুল বাসার (৪০), আ: রব (৪৮) ও মো: আরমান হোসেন রাসেল।
র‌্যাব -১০ কেরানীগঞ্জ ক্যাম্পের ডি আই ডি বদিউল আলম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শুভাঢ্যা ইউনিয়নের মুসলিম নগর মুহুরিপট্টি এলাকা এক দল প্রতারকচক্র বন্যা প্রানী টক্কর কোটি কোটি টাকা বিক্রয়ের প্রলোভন দেখিয়ে নিরীহ মানুষদের সাথে প্রতারনা করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত চক্রটি গ্রেপ্তার করার লক্ষে আমরা নিজেরাই ক্রেতা সেজে তাদের সাথে আলাপ করি। বেশ কিছুদিন আলাপ চালানোর পরে গত কাল রবিবার রাতে মুহুরিপট্টি এলাকায় একটি পরিত্যাক্ত স্থানে টাকা নিয়ে যেতে বললে, র‌্যাব -১০ কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার আবুল কালাম আজাদের নেতৃতে একটি চৌকস দল সেখানে অভিজান পরিচালনা করার জন্য সাদা পোশাকে ফাঁদ পেতে রাখা হয়। এর পর আরেকটি দলকে টাকা দিয়ে গ্রাহক সাজিয়ে পাঠালে প্রত্যারকচক্ররা টাকা নিতে আসলে তাদেরকে হাতে না হাতে আটক করা হয়। প্রত্যারক চক্রের অন্যান্য সদস্যদের আটকের জন্য অভিযান অব্যহত রয়েছে। এ ব্যাপারে র‌্যাব -১০ বাদী হয়ে মামলা প্রস্তুতি চলছে।#

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host