বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ চাকুরীর প্রলোভন দেখিয়ে কেরানীগঞ্জে বেকার যুবক ও অভিবাবকদের কাছ থেকে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে মোঃ মোস্তাক নামে ফায়ার সার্ভিসের এক বোরিং মেশিনম্যানের বিরুদ্ধে। তিনি ফায়ার সার্ভিসে চাকরী দেওয়ার প্রলোভন দেখিয়ে আঃ জলিল নামে এক ব্যক্তির কাছ থেকে ১০ লক্ষ নিয়েছেন ,এতে কেরানীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরী ও আদালতে মামলা দায়ের করেছেন আঃজলিল।এছাড়া সালাহ উদ্দিন নামে এক ব্যক্তির কাছ থেকে ৪ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগ পাওয়া গেছে ,মোঃ মোস্তাক তিনি কেরানীঞ্জের শুভাঢ্যা হাবিব নগর এলাকায় হাজী কুদ্দুস মিয়ার বাড়ীতে ভাড়া থাকেন , তিনি পরিচয় দেন বঙ্গবাজার ফায়ার সার্ভিসের হেড কোয়াটারে চাকরীরত আছেন এবং ফায়ার সার্ভিসের উর্ধ্বতন কর্মকতাদের সাথে তার ভালো সম্পর্ক তিনি ইতিপূর্বে বিভিন্ন লোককে চাকরী দিয়েছেন এই বলে বেড়াতেন । এতে আকৃষ্ঠ হয়ে আঃজলিল ও সালাহ উদ্দিন নামে একাধিক ব্যক্তি টাকা দিয়েছেন তাকে।
তবে খোজঁ নিয়ে দেখা যায় মোস্তাক চট্রগ্রামের আগ্রাবাদ এলাকার ফায়ার সাভির্সে বোরিং মেশিনম্যান হিসাবে কর্মরত আছেন যার পিন নম্বর ৪৯৯৬।
জানা গেছে ,মোস্তাকের গ্রামের বাড়ী বরিশাল জেলার উজিরপুর থানার লসকের পুর গ্রামে মোঃ মাহফুজ ফকিরের ছেলে।
মোস্তাক প্রতারনার করবেন ভেবেই তার অফিসের আইডি কার্ডের পিন নম্বর ভুল দিয়ে তাদের কাছে দিয়েছে তিনি।
অন্যদিকে ভুক্তভোগি আঃ জলিল জানান,তার কাছ থেকে টাকার নেওয়ার সময় তিনি (মোস্তাক) তার উত্তরা ব্যাংকের চেক দিয়েছেন ,সরকারী স্ট্যাম্প করে টাকা দিযেছেন। ভুক্তভোগিরা জানান ,চাকরী না আমরা আমাদের টাকা ফেরত চাই।
আঃ জলিল আরো জানান , সন্তানকে চাকরী দিব বলে সারা জীবনের জমানো টাকা আমি এই প্রতারকে দিয়েছি । অনেক আত্মীয়দেও কাছ থেকে ধারকরে টাকা এনে টাকা জমা দিয়েছি ।এ টাকা উদ্ধার না করতে পারলে আমার মরণ ছাড়া আর কোনো পথ নেই।
মোস্তাকে টাকা দেওয়ার সময় সোহাগ নামে এক ব্যক্তি সাক্ষী ছিল তিনি মোস্তাকে টাকা ফেরতের ব্যপারে বললে ,তার বিপরীতে তিনি বলেন, আমাকে জ¦ালাতন করলে আমি আত্মহত্যা করবো বলে হুমকী দেয় এবং বলে যারা টাকা পাবে আত্মহত্য্রা আগে তাদের নাম লিখে যাবেন এমনটাই জানালেন সোহাগ।
আঃ জলিল টাকা উদ্ধার করতে না পেরে গত ৯ মে ২০১৯ ইং তারিখে ঢাকা চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৬১১/১৯ ধারা ১৩৮ দঃ বিধিতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এ বিষয়ে মোঃ মোস্তাক এর ব্যক্তিগত মোবাইল ০১৯১০-১০০৮৪০, ০১৬৮৫৭১৪৪১০, ০১৯০৫৪১৬৫৬৫
নাম্বারে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি কোন সাড়া দেয়নি। ভূক্তভোগীরা জানান, বর্তমানে কেরানীগঞ্জের হাবিব নগর এলাকায় আছেন।
তবে তার বিরুদ্ধে ফায়ার সার্ভিসের হেড কোয়াটারে অভিযোগ করেছে ভোক্তভোগিরা এতে এখনও কোন সারা মেলেনি জানিয়ে ভুক্তভোগিরা।
এম.আশিক নূর
কেরানীগঞ্জ, ঢাকা।