বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

ফতুল্লায় থেকে দেশীয় অস্ত্রসহ পাচ ডাকাত চক্র গ্রেফতার করেছে র্যাব-১০। 
মোঃ ইমরান হোসেন ইমু, সংবাদদাতা
নারায়ণগঞ্জের ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ ০৫ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার সন্ধ্যা ০৬.২০ মিনিটে র্যাব-১০, সিপিসি-১ কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান এবং স্কোয়াড কমান্ডার এএসপি এনায়েত কবীর সোয়েব এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
রবিবার (২৭ডিসেম্বর) র্যাব-১০ মিডিয়াসেল থেকে বিষয়টি নিশ্চিত করে জানান। শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ সন্তাপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতিকালে পাচজন কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ০৩ টি চাপাতি ও ০২ টি চাকু জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো- মোঃ আকাশ ২৪), মোঃ সাব্বির হোসেন (২৪), মোঃ মারুফ হোসেন (২৫), মোঃ রাজিব হোসেন (১৯) ও মোঃ শান্ত ইসলাম (২১)।
গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত ফতুল্লা থানার আশপাশের এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।