সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

পল্লবীতে যুব মহিলা লীগের নাম ভাঙিয়ে মাদকের সাম্রাজ্য, ফ্ল্যাট দখলের অভিযোগ

পল্লবীতে যুব মহিলা লীগের নাম ভাঙিয়ে মাদকের সাম্রাজ্য, ফ্ল্যাট দখলের অভিযোগ।
ঢাকা, তারিখ: (২-০৩-২৫।

রাজধানীর পল্লবী এলাকায় ফুজি আক্তার নামে এক মাদক ব্যবসায়ী যুব মহিলা লীগের নাম ভাঙিয়ে প্রকাশ্যে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছেন এবং তার প্রভাবের কারণে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না।
বিশেষ সূত্রে জানা যায়, ফুজি আক্তার শুধু মাদক ব্যবসার সঙ্গে জড়িতই নন, বরং তিনি নিরীহ এক মহিলার একটি ফ্ল্যাট জবরদখল করে সেখান থেকে মাদকের কারবার চালাচ্ছেন। ভুক্তভোগী ওই মহিলা একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করলেও, এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, “ফুজি আক্তারের কারণে আমাদের পরিবার-পরিজন সবসময় আতঙ্কে থাকে। তার মাদক চক্রের কারণে এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, তরুণ সমাজ বিপথে চলে যাচ্ছে।”
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা এস আই, সালাউদ্দিন পল্লবী থানায় কর্মরত অফিসার জানান, “আমরা ইতোমধ্যে অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, তাকে আইনের আওতায় আনা হবে।”
স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে মাদকের আস্তানা উচ্ছেদ এবং দখলকৃত ফ্ল্যাট উদ্ধার করার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host