শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

মোঃইমু।গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ীরা হলেন: মো: শাহ আলম (৩২), রুবেল (৩০) ও সজিব (২২)
কেরানীগঞ্জ মডেল থানার এস.আই এ.কে.এম সাইদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, কেরানীগঞ্জ মডেল থানাধীন বন্দ ছাটগাও এলাকায় জৈনক ইকবাল হাজীর বাড়ির সামনের রাস্তায় কয়েকজন লোক মাদক ক্রয় বিক্রয় করছে। এসময় আমি ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উক্ত স্থান হতে ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সমর্থ হই। গ্রেপ্তারকৃতরা হলেন: মো: রুবেল (৩০), পিতা: মো: আলী বেপারী, থানা : ডামুড্যা, জেলা-শরিয়তপুর। ও সজিব (২২) পিতা: জলিল, থানা ও জেলা মুন্সিগঞ্জ। এসময় তাদের সাথে থাকা মোট ৪০৫ পুড়িয়া হেরইন যার আনুমানিক মূল্য চার লক্ষ টাকা ও ৭৬ পিস ইয়াবা ট্যাবলেড উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত দুইজন ই ইকবাল হাজীর বাড়িতে ভাড়া থাকতেন।
অপর একটি অভিযানে মো: শাহ আলম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। কেরানীগঞ্জ মডেল থানার এসআই শাহ আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই কেরানীগঞ্জের জিনজিরা জনি টাওয়ারের সামনে কতিপয় লোক মাদক কেনা বেচা করছে। এ সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ১ মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারকৃত আসামী নাম মো: শাহ আলম (৩২), পিতা: আ: মান্নান তালুকদার, গ্রাম- বালিগ্রাম, থানা: ডাসারা, জেলা মাদারীপুর। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জানা যায়, শাহ আলম অনেক আগে থেকেই মাদক ব্যবসা করে আসছিলেন।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যাতা স্বীকার করে জানান, পৃথক দুটি অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। দ্রুত তাদের শাস্তির ব্যবস্থা করা হচ্ছে।
