বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

ঢাকার কেরানীগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মোঃইমু আহমেদ:: ঢাকার কেরানীগঞ্জে জুয়া আসরে অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাওয়াল মনোহরিয়া এলাকায় জুয়া খেলার সময় পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র ও ইয়াবা সেবনের ফয়েল পেপার উদ্ধার করা হয়েছে। পরে আটককৃত ১৮ জনের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্তরা হলো, মোঃ সোলেমান খন্দকার (২৭), মোঃ সুমন মিয়া (২৭), দিল মোহাম্মদ (৪৮), মোঃ জয়নাল (৫২), মোঃ মান্নান মিয়া (৩৮), শাওন মিয়া (১৯), মোঃ জসিম উদ্দিন (৩৬), মোঃ খোরশেদ (৩৬), মোঃ আছাদুল (৩৫),মোঃ রহিম মিয়া (৩৫), মোঃ মফিজুল হক স্বপন , মোঃ জুম্মন (৪৫), মোঃ সুমন (৩৫), মোঃ মানিক মিয়া (৩৫) , মোঃ সাজ্জাদ হোসেন (১৮), মোঃ শুক্কুর আলী(৪৮), মোঃ রাজু(৩৬) ও মোঃ মুরাদ(৩৫),
দন্ডপ্রাপ্ত সবাই মনোহরিয়া গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ জুয়া খেলা সহ নানান ধরনের খারাপ কাজ করার অভিযোগ রয়েছে।

আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল। অভিযানের বিষয়ে কামরুল হাসান সোহেল বলেন, ‘মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্সে উপজেলা প্রশাসন। আমাদের সর্বাত্মক প্রচেষ্টায় খুব শিগগিরই পুরো উপজেলা মাদক ও জুয়ামুক্ত হবে। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই আজ অভিযান পরিচালিত হয়।’

ভবিষ্যতেও নিয়মিত এ অভিযান চলবে বলেও জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরও বিস্তারিত পড়ুন

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host