সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কেরাণীগঞ্জে কর্মকৌশল নির্ধারনী সভা অনুষ্ঠিত

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কেরাণীগঞ্জে
কর্মকৌশল নির্ধারনী সভা অনুষ্ঠিত
শামীম আহম্মেদ,
কেরাণীগঞ্জ- ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কেরাণীগঞ্জে জনসচেতনতা বৃদ্ধি ও কর্মকৌশল নির্ধারনী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন মানুষের সমন্বয়ে আজ ৩০ জুলাই মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলঅ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর মোবারক হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহে এলিদ মাইনুল আমিন।
অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার ফারজানা শেলী,একাডেমীক সুপারভাইজার হালিমা আক্তার,ডা.জাকির হোসেন,ডা.নূশরাত শারমীন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ সাহেব আলী ও সালমা জেসমিন বিভা প্রমুখ।
সভায় বক্তারা ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিভিন্ন পরামর্শপ্রদানসহ সবাইকে সজাগ ও সচেতন থাকার পরামর্শ প্রদান করেন। এসময় উপজেলার সকল ইউনিয়নের স্বাস্থ্যকর্মী ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। #

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host