শনিবার, ০৪ Jul ২০২৬, ০২:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

‘জনগণকে মূল্যায়ন না করলে ওসির থানায় থাকার দরকার নাই’

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশের কোন সদস্য যদি সন্ত্রাস বা মাদকের সাথে জড়িয়ে পরে তাহলে তাদের বিরুদ্ধে উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করুন। জনগণকে মূল্যায়ন না করলে কোন ওসির থানায় থাকার দরকার নাই। তাদেরকে পুলিশ লাইনে রেখে দেয়া হবে। পৃথিবীর সব দেশে জঙ্গিদের সরাসরি ‘ক্রসফায়ার’ করা হয়। তবে বাংলেদেশে জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দেয়া হয়। কিন্তু জঙ্গিরা গ্রেফতার হতে চায় না। উদের কাছে বোমা, ধারালো অস্ত্র ও গ্রেনেট থাকে। তাই তাদের গ্রেফতার করা সম্ভব নয়। পুলিশের মনবলকে দুর্বল করার জন্যই তারা পুলিশের সংঙ্গে বন্দুকযুদ্ধে জড়াচ্ছে, মারা পড়ছে। কিন্তু একটি গোষ্ঠি এটা সহ্য করতে পারছে না। তারা জঙ্গি দমনে এমন কার্যক্রমের সমালোচনা করছেন। আজ বিকেলে ঝালকাঠি পুলিশ লাইন মাঠে কমিউনিটি পুলিশিং ও জঙ্গি-সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথিরি বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, আজকে সারা দুনিয়ার কাছে বাঙালি জাতি মাথা উচু করে দাঁড়িয়েছে। এ গর্ব ষোলকোটি মানুষের। তবে অজ্ঞতা ও ধর্মান্ধতার কারণে জঙ্গিবাদ ও মাদক মাথাচারা দিয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে তা দূর করতে হবে। আইজিপি আরও বলেন, কোন ব্যক্তি যাতে অপরাধমূলক কাজে জড়াতে না পারে সে জন্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুলিশের পাশাপাশি সমাজের সাধারণ মানুষকে নিয়ে কাজ করাই হচ্ছে কমিউনিটি পুলিশিং। যাতে সন্ত্রাস, মাদকসহ সকল ধরনের অন্যায় কাজ কমিয়ে আনা যায় সে লক্ষ্যেই কমিউনিটি পুলিশ কাজ করে।

ঝালকাঠির পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আ. এান্নান রসুলের সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি আকরাম হোসেন, ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341