শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

চকবাজারে অগ্নিকাণ্ড: আবদুল্লাহ আসিফ জয়ের শোক

রহমান গাজীঃ রাজধানীর চকবাজার এলাকায় গত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের চুড়িহাট্টা এলাকার ওয়াহিদ ম্যানশন নামের পাঁচতলা ভবনে প্রথম আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ৫টি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৭৮ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এঘটনায় শোক প্রকাশ করেছেন ধানমন্ডি থানা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আসিফ জয়।

বৃহস্পতিবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি নিজের শোকের কথা জানান। এবং তিনি সবার উদ্দেশে স্টেটাসে লিখেন, কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড ভেবে “আগুন থেকে সেফ আছি”তে ক্লিক মারতে ব্যাস্ত! আরেকদিকে অসংখ্য গল্পের শেষ টেনেছে চকবাজারের অগ্নিকাণ্ড। ৭০ কিংবা ৭৬ তো একেকটা সংখ্যামাত্র অনায়াসে বলে ফেলা যায় কিন্তু অনুভব করার মতো কেউ কি আছে?

এবং তিনি ছাত্রলীগের সকল নেতা কর্মীদের আহ্বান জানিয়েছেন, ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে রক্ত সরবরাহ ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host