বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কৈবর্ত্যপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা।

কৈবর্ত্যপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু

ঢাকার কেরানীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক।

আজ বুধবার (১০ই ফেব্রুয়ারি) সকাল ১১ টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের কৈবর্ত্যপাড়ায় সিরাজ হাজির বাড়ি চতুর্থ তলার একটি ঘর থেকে এ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম বিল্লাল(৩০)। সে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার বাউইকান্দি গ্রামের সিরাজ মাঝির ছেলে এবং স্থানীয় কালিগঞ্জ বাজারের পাতিলাপট্টি দর্জির কাজ করতো।

নিহতের পিতা সিরাজ মাঝি জানান, ছেলে, ছেলের বউ ও সন্তানসহ আমরা একই বাড়িতেই ভাড়া থাকতাম। ছেলে মাদকাসক্ত থাকায় স্ত্রী ও সন্তানের ভরণপোষণ আমাকে করতে হতো। এ নিয়ে প্রায়ই ওর সাথে তর্ক বিতর্ক কথা কাটাকাটি লেগেই থাকত। এরই এক পর্যায়ে আজ সকালে ছেলের সাথে আমার ঝগড়া ও হাতাহাতি হয়, এতে ক্ষিপ্ত হয়ে সে আমাদের সবাইকে ঘর থেকে বের দরজা বন্ধ করে দেয়।অনেক ডাকাডাকির পর এ কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। আমরা ঝুলন্ত লাশ দেখে পার্শ্ববর্তী ফ্ল্যাটের লোকজনের সহায়তায় লাশ নামিয়ে স্থানীয় ডাক্তার দিয়ে পরীক্ষা করিয়ে জানতে পারি সে মারা গেছে।

এ প্রসঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।প্রাথমিকভাবে আত্মহত্যা বলা হলেও আলামত কিছুটা সন্দেহজনক থাকায় ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host