মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে হাসনাবাদ এলাকায় গভীর রাতে ভেকু দিয়ে সিএনজি গ্যারেজ ভাঙচুর

কেরানীগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় হামলা-ভাঙচুর-লুটপাটের অভিযোগ ।

স্টাফ রিপোর্টার মোঃ শাহ আলম সাগর।

কেরানীগঞ্জের হাসনাবাদে জমি দখলের উদ্দেশ্যে রাতের আঁধারে বন্ধু একতা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির অফিস ও সিএনজি গ্যারেজ ভাংচুর, লুটপাট ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। গ্যারেজ ও অফিসের মালামাল শুধু ভাংচুর ও মারপিট করে ক্ষান্ত হয়নি, গ্যারেজের মধ্যে থাকা ১০টি সিএনজি ভেকু দিয়ে ভেঙ্গে ফেলেছে স্থানীয় প্রতিপক্ষরা।

বন্ধু একতা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির একজন অংশীদার মোঃ রুবেল হোসেন বলেন, আমাদের বন্ধু মোঃ সোহেলের কাছ থেকে এই জমিটি ভাড়া নিয়ে সমিতির অফিস ও সিএনজি গ্যারেজ পরিচালনা করে আসছি। কিছুদিন যাবৎ আমাদের গ্যারেজের আশে পাশে ইয়াবা সুমন নামের এক মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করে আসছে। আমরা মাদক বিক্রি করতে নিষেধ করলে। ইয়াবা সুমন আমাদের কাছে ১০লক্ষ টাকা চাদাদাবি করেন। অন্যথায় আমাদের গ্যারেজ ও সমিতির অফিস ভেঙে ফেলা ও দখলের হুমকি দেন।

আমরা চাদার টাকা না দেওয়ায় রোববার রাতের আঁধারে ইয়াবা সুমন, রাজিব, জরিফ, শরিফ ও লিপুসহ একদল সন্ত্রাসী বাহিনী ভেকু নিয়ে এসে গ্যারেজ ও সমিতির অফিস ভাংচুর ও ক্যাশে থাকা ৭লক্ষ টাকা লুটপাট করে নিয়ে যায়।

বন্ধু একতা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ফয়সাল আহমেদ বলেন, আমরা প্রশাসনের কাছে অভিযুক্তদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। এই বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ বলেন,থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host