মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে সাইবার ক্রাইম চক্রের ১ সদস্যকে আটক করেছে র‍্যাব ১০

ইমরান হোসেন ইমু

ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ থানার জিনজিরা তাওয়া পট্টি এলাকা থেকে সাইবার ক্রা্ইম চক্রের একজন সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব ১০।গত ৮ জুন সোমবার রাত সাড়ে আটটার সময় তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম আব্দুল মান্নান রানা(৩৫)।তার গ্রামের বাড়ী ভোলা জেলার চড়ফ্যাসন উপজেলার জিন্নাঘর গ্রামে।বর্তমানে সে কেরানীগঞ্জ মডেল থানার তাওয়াপট্রি এলাকায় মনির মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।
ঘটনার সত্যতা স্বীকার করের‍্যাব ১০ কেরানীগঞ্জ ক্যাম্পের মূখপাত্র ডিএডি বদিউল আলম জানান,সাইবার নজরদারিসহ গোয়েন্দ তৎপরতার মাধ্যমে গত ০৮/০৬/২০২০ ইং তারিখ ৮ ঘটিকার সময় র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি এর নেতৃত্বে এবং এএসপি মোঃ শাহীনুর চৌধুরী ও এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর সমন্বয়ে একটি দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন জিনজিরা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সমাজ, রাষ্ট্র ও সরকার বিরোধী গুজব/অপপ্রচারকারী ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেন। এসময় তার নিকট থেকে ০১ টি সিপিইউ, ০১ টি মনিটর, ০১ টি ল্যাপটপ, ০১ টি পেন ড্রাইভ, ০২ টি সিডি, ০১ টি ট্যাব, ০২ টি মোবাইল ফোন এবং ০৫ টি সীমকার্ড জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আব্দুল মান্নান@ রানা (৩৫) পিতা মোঃ সিরাজুল ইসলাম, সাং- জিন্নাঘর, থানা- চর ফ্যাশন, জেলা-ভোলা, এ/পি- জিনজিরা তাওয়াপট্টি মনিরুজ্জামান মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা- ঢাকা বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী ৫/৬ টি ফেইসবুক আইডি ব্যবহার করে এহেন জঘন্য কর্মকান্ড পরিচালনা করতে, এছাড়াও তিনি বেশ কয়েকটি ফেসবুক পেইজ ও গ্রুপের অ্যাডমিন/ মডারেটর ছিলেন। এ সমস্ত ফেইসবুক আইডি এবং গ্রুপ পেইজ হতে তিনি করোনা বিষয়ক গুজব ছড়ানোসহ রাষ্ট্র বিরোধী ও রাষ্ট্রের গন্যমান্য/গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নামে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার করতেন। ইতিপূর্বেও তিনি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়ে গুজব ছড়ানো/অপপ্রচার করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করতেন বলে স্বীকার করেন।

মূলত তার উদ্দেশ্য ছিলো বিভ্রান্তিকর, কুরুচিপূর্ণ, মিথ্যা ও গুজব ছড়িয়ে রাষ্ট্রের অভ্যন্তরে ও আন্তজার্তিক পরিমন্ডলে অস্থিতিশীল ও অরাজক পরিস্থিতির সৃষ্টি করে দেশের ভাবমূর্তি নষ্ট করাসহ সরকার পরির্বতনের অপতৎপরতা চালানো।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ঢাকা জেলাধীন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host